কোডফরহোস্ট এখন হোস্টএভার!
-
Wednesday, 7th October, 2020
-
09:04am
আপনারা জানেন যে কোডফরহোস্ট ইনকর্পোরেটেড ২০১১ সাল থেকে ডোমেইন এবং ওয়েবহোস্টিং সেবা প্রদান করে আসছে। এছাড়া পাশাপাশি এটি বেশকিছু সাবব্র্যান্ডও তৈরি করে ফেলেছে। এর মধ্যে বাল্ক এসএমএস সেবাদাতা প্রতিষ্ঠান MiMSMS অন্যতম। সম্প্রতি কোডফরহোস্ট সিদ্ধান্ত নিয়েছে যে ডোমেইন এবং ওয়েবহোস্টিং সেবা সমূহ আলাদা ব্র্যান্ডনেমের মাধ্যমে প্রদান করবে।
সেই লক্ষে কোডফরহোস্ট ইতোমধ্যে সাব কনসার্ন হিসেবে হোস্টএভার নামে আরেকটি ব্যান্ড নিয়ে এসেছে। এখন থেকে কোডফরহোস্টের ডোমেইন নেম এবং হোস্টিং পরিষেবাগুলো হোস্টএভার (Hostever) ব্র্যান্ডের মাধ্যমে প্রদান করা হবে। তবে উল্লেখ যে পরবর্তি ঘোষণা না দেয়া পর্যন্ত সাপোর্ট সংক্রান্ত সকল মাধ্যম অপরিবর্তিত থাকবে।